• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানের সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
মেহেরপুরে জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানের সংবাদ সম্মেলন
মেহেরপুরে জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানের সংবাদ সম্মেলন

মেহেরপুর জেলা যুবদলকে বিভক্ত ও জেলা যুবদলের কমিটিতে স্থান নেওয়ার জন্য কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে নিজস্ব কিছু ছবি ব্যবহার করে পদ-পদবী পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজস্ব ফায়দা লোটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ৭ বছর যাবত মেহেরপুরে জেলা যুবদলের দপ্তর সম্পাদক পদে তিনি দায়িত্বরত আছেন। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন। সকল অত্যাচার নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, গত ২৪ মার্চ রাতে তার ফেসবুক আইডি থেকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে একটি পোষ্ট করেন। পোষ্টে তিনি লেখেন, মেহেরপুর জেলায় কিছু দায়িত্বশীল এবং অতিউৎসাহী ব্যক্তি যুবদল বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসার জন্য নিয়মিত ষড়যন্ত্রে লিপ্ত।

কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে নিজস্ব কিছু ছবি ব্যবহার করে পদ-পদবী পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঐক্যবদ্ধ যুবদলকে ভাঙতে চাই। জেলা বিএনপির নেতৃবৃন্ধদের বুড়ো আঙ্গুল দেখিয়ে সে তার ফায়দা লুটতে চাই। মেহেরপুর জেলা যুবদল তার কারণে আজ চার ভাগে বিভক্ত। সে নিজ ক্ষমতায় জেলা যুবদলের সমস্ত ইউনিটের কমিটি এনে দেবে, তার আদেশমত না চললে কেউ যুবদলের কমিটিতে থাকতে পারবে না।

বর্তমানে জেলা যুবদলের সুবিধাবাদী, ভাসমান কয়েকজন কর্মীকে গুরুত্বপূর্ন পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছবির রাজনীতি করছে। যে পোষ্টের কারণে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার সভাপতির সম্মতি ছাড়াই কারো প্ররোচনা বা স্বার্থ হাসিলের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তিনি কোন চিঠির মাধ্যমে নোটিশ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ করেছে যা সম্পূর্ণ সাংগঠনিক আইন লঙ্ঘন। তিনি অবিলম্বে সাবেক এই নেতার কার্যক্রম, তার চলাফেরা, আয়ের উৎস তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category