• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ও ভোটারদের বছরপূর্তি অনুষ্ঠান

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ও ভোটারদের বছরপূর্তি অনুষ্ঠান
মেহেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ও ভোটারদের বছরপূর্তি অনুষ্ঠান

মেহেরপুর জেলা পরিষদের বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের একবছর পূর্তি উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) পৌর টাউন হলে নির্বাচিত জনপ্রতিনিধি ও ভোটারদের নিয়ে জেলা পরিষদ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিষদের সদস্য শান্তনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মহাঃ আব্দুুস সালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহীন, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমীন, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারি মুকুল, মিজানুর রহমান, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান সভাপতির বক্তব্য বলেন-বিগত সময়ে যারা জেলা পরিষদের দায়ীত্ব কতটুকু সঠিকভাবে দায়ীত্ব পালন করেছেন তার বিচারে আমি যাবো না। আমি প্রতিবছর প্রত্যেক ভোটার ও নির্বাচিত সদস্যদের নিয়ে এমন অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করবো। যেদিন আমার এতটুকু অনিয়ম পাবেন সরাসরি অভিযোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category