• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে জেলা জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুরে জেলা জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুর জেলা জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বড় বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর খান ছাতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

এসময় বক্তারা বলেন, গত ৫ আগষ্ট হাসিনার পতন হয়েছে। হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এখনও তার প্রেতাত্মারা বাংলাদেশে বহাল রয়েছে। এদের সমূলে উপড়ে না ফেলা পর্যন্ত এদেশের গণতান্ত্রিক শাষণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না।

জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। এসময় জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক ইদ্রিস, সদস্য উজ্জল, সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category