• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

মেহেরপুরে জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুর

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুর
মেহেরপুরে জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুর

মেহেরপুর শহরের জেড কে নামের একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কে জেড কে ফিলিং স্টেশনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি তদন্ত জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কয়েকজনকে গণপিটুনী দেয়।

ঘটনার পর পরই মেহেরপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার সেখানে উপস্থিত হন।

জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃংখল ছেলে প্রতিদিন পাম্পে তেল নিতে আসে সিরিয়াল ছাড়া, এবং মাঝে মাঝেই তারা ঝামেলা করে। আজকে পঞ্চাশটির অধিক মোটরসাইকেল নিয়ে একযোগে তারা এসেছিল সিরিয়াল ভেঙে তেল নিতে, ওদেরকে তেল দিতে অশ্বিকৃতি জানালে তারা অতর্কিত হামলা এবং ভাঙচুর করে।
এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category