• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরে জামায়াতের দুই মহিলা কর্মী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে জামায়াতের দুই মহিলা কর্মী আটক
মেহেরপুরে জামায়াতের দুই মহিলা কর্মী আটক

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে গোপন বৈঠক চলাকালে শাহীনুর খাতুন ও ফিরোজা খাতুন নামের জামায়াতের দুই মহিলা কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত শাহিনুর খাতুন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর পুড়াপাড়া গ্রামের ইসলামের স্ত্রী ও ফিরোজা খাতুন একই গ্রামের পাঠানপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামায়াতের দুই মহিলা কর্মীকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরো বলেন বিপুল পরিমাণ জিহাদী বই ও জামায়াতের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category