• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপনী

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপনী
মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপনী

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজিত শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মেহেরপুরের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। মঙ্গলবার বেলা ১১ টার সময় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষা মেলার সমাপনী করা হয়।

জেলা শিক্ষা অফিস ও তিন উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ নিয়ে স্টল দেওয়া হয় । জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম এ মেলার স্টলসমুহ ঘুরে দেখে সমাপনী করেন।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রন্জন রায়, সহকারী জেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপিলউদ্দীন, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবিব, মোঃ সামসুজ্জোহা, শফিকুর রহমান, জয়নাল আবেদীন ও আসাফউদ্দৌলা শামীমসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category