"মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা" প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজিত শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মেহেরপুরের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। মঙ্গলবার বেলা ১১ টার সময় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষা মেলার সমাপনী করা হয়।
জেলা শিক্ষা অফিস ও তিন উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ নিয়ে স্টল দেওয়া হয় । জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম এ মেলার স্টলসমুহ ঘুরে দেখে সমাপনী করেন।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রন্জন রায়, সহকারী জেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপিলউদ্দীন, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবিব, মোঃ সামসুজ্জোহা, শফিকুর রহমান, জয়নাল আবেদীন ও আসাফউদ্দৌলা শামীমসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।