• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
মেহেরপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

“এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন, চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণের স্পন্দন” স্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। এ উপলক্ষে আজ শনিবার বেলা বারোটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাস। সময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ফাতেমা খানম, পরিসংখ্যান প্রধান আকরাম হোসেন, সিনিয়র স্টাফ নার্স রিপনা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ সময় রক্তদান ও চক্ষুদানে সমাজের উপকার ও মাহাত্ম সম্পর্কে আলোচনা করেন বক্তারা। কর্মসূচিতে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category