• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ।

এদিকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র‌্যালী মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category