• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
শোক দিবস
মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

“শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যায়”এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক।

এছাড়াও মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, পি.পি পল্লব ভট্টাচার্য,গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমূখ।

আলোচনা পরবর্তীতে শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ সঙ্গীত, কবিতা, আবৃত্তি পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category