• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
যুব দিবস
মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

মেহেরপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (০১-নভেম্বর) সকালে মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি যুব ভবন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম জাহিদ হোসেন, সমন্বয়কারী লক্ষণ বাহাদুর, সহকারি পরিচালক এসএম ওবায়দুল বাশার, সদর উপজেলা যুব কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category