• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের বিক্ষোভ মিছিল
মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের বিক্ষোভ মিছিল

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের রায়ের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ।

রবিবার (৬ আগষ্ট) সকাল ১১টার দিকে জেলা আইনজীবী পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন।

মিছিলটি শহরের প্রধান সড়ক, কোট প্রাঙ্গন ও জেলা পরিষদের কার্যালয় চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অ্যাড. মারুফ আহমেদ বিজন এ রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন বিচারকরা সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়। সারাদেশে ৪৫ লাখ আর ঢাকা শহরে ২০ লাখ মামলা বিচারের আশায় ঝুলে আছে। সেসব মামলা নিস্পত্তি হচ্ছে না। মাত্র ১ মাসে ৪৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই ফরমায়েসি রায় দেওয়া হয়েছে।

এসময় অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, অ্যাড. কামরুজ্জামান, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আসাদুল আজম খান খোকন, অ্যাড. সাইদুর রহমান টোকন, অ্যাড. আবদুল্লাহ আল মামুন অনল, অ্যাড. ফরিদ উদ্দিন, অ্যাড. এহান উদ্দিন মনা, অ্যাড. সেলিম রেজা কল্লোলসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category