• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা ছাত্রলীগ (জাসদ) এর উদ্যোগে আনন্দ মিছিল ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) নেতা সজল আহম্মেদের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা যুবজোটের সভাপতি নুরু উস সাফা প্লাবন।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশ এখনো একটি সর্বজনীন গণমুখী শিক্ষা ব্যবস্থা পাইনি। সব সরকার আমলের মতই এখনো শিক্ষাব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংখ্যা বহুগুণ বেড়েছে। কিন্তু শিক্ষার মান বাড়েনি বরং ক্রমাবনতি ঘটেই চলেছে। স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিকে অস্বীকার ও আঘাত করা হচ্ছে। মুক্তিযুদ্ধসহ অতীতের সকল ঐতিহাসিক গণআন্দোলনে মীমাংসিত সকল বিষয়কে অমীমাংসিত করা হচ্ছে।

জেলা যুবজোটের যুগ্ম সম্পাদক নাসিবুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে,গাংনী উপজেলা ছাত্রলীগের (জাসদ) ছাত্রনেতা আব্দুল আলিম, আহসান হাবীব মাসুম, রাজিব, আমানুর রহমান আমান, জয় সহ জেলা ছাত্রলীগ (জাসদ) এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category