• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে চালককে ছরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে চালককে ছরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই
মেহেরপুরে চালককে ছরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই

মেহেরপুরে শিপন আলী নামের এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে মেহেরপুর শহর থেকে গাংনী যাওয়ার পথে মদনা-আলমপুর এলাকায় ইটভাটার অদূরে এই ঘটনা ঘটে। ইজিবাইক চালক শিপন আলী পৌর শহরের নতুনপাড়ার আবুল হাশেমের ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে শিপন আলী বলেন, ভোরের দিকে শহরের বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে থেকে চারজন লোক গাংনী বাজারে যাওয়ার কথা বলে ২৫০ টাকা ভাড়ায় চুক্তি করে। তাদের নিয়ে গাংনীর উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনা-আলমপুর এলাকায় ইটভাটার অদূরে পৌছানো মাত্রই তারা আমার হাতে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে।

এসময় তারা আমার পেটে ছুরিকাঘাত করার চেষ্টা করলে আমি নিজেকে রক্ষার চেষ্টা করি। আমাকে ইজিবাইক থেকে সড়কের উপর ফেলে দিয়ে দূর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় আমি চিৎকার করতে করতে ইজিবাইকের পিছনে ছুটে গেলেও তাদের আটকাতে পারিনি। এ অবস্থা দেখে স্থানীয় এক নারী আমাকে উদ্ধার করে আরএ পরিবহনে করে মেহেরপুর প্রেরণ করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category