• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে খেলার ছলে বিষপানে দুই শিশু হাসপাতালে

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে খেলার ছলে বিষপানে দুই শিশু হাসপাতালে
মেহেরপুরে খেলার ছলে বিষপানে দুই শিশু হাসপাতালে

মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় খেলার ছলে বিষপান করে দুই শিশু হাসপাতালে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলো শহরের শিশুবাগান পাড়ার আকুববারের ছেলে সোহান ( ২বছর ৬মাস) এবং একই এলাকার সালাউদ্দিনের ছেলে ইমরান (২বছর ৬মাস)।

ঘটনা সূত্রে জানা যায়, সকালে দুই শিশু একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে ঘরে রাখা একটি বোতলে থাকা বিষ নিয়ে তারা খেলতে শুরু করে এবং একপর্যায়ে তারা ঐ বিষ পান করে ফেলে। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত দুই শিশুকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে শিশু দুটি সংকটমুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category