• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে খুচরা সবজি ব্যবসায়ীদের বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে খুচরা সবজি ব্যবসায়ীদের বিক্ষোভ
মেহেরপুরে খুচরা সবজি ব্যবসায়ীদের বিক্ষোভ

মেহেরপুরে পাইকার ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে খুচরা ব্যবসায়ীরা। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শহরের বড়বাজারের কাঁচাবাজার ও মাছ বাজারে এ অবস্থান কর্মসূচী পালন করেন খুচরা ব্যবসায়ীরা।

বিক্ষোভে নেতৃত্বদেন খুচরা সবজি বিক্রেতা পারভেজ হোসেন কালু। বক্তব্য দেন খুচরা ব্যবসায়ী মিন্টু মিয়া, রনি শেখ, হাফিজুল ইসলামসহ ব্যবসায়ীরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহীনির হস্তক্ষেপে তার বিক্ষোভ শেষ করে। বিষয়টি সমাধান করারও আশ্বাস দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে।
খুচরা ব্যবসায়ীদের দাবি, তারা পাইকার বাজার থেকে মালামাল কিনে এনে খুচরা বাজারে বিক্রি করে থাকেন। এতে কেজিতে ৩ থেকে ৪ টাকা লাভ করেন তারা। অথচ পাইকার ব্যবসায়ীরা এখন নিজেই খুচরা ব্যবসা শুরু করেছে। এতে তাদের ব্যবসায় ভাটা পড়ছে। এমনটি চলতে দেওয়া যায় না। দ্রুত পাইকার ব্যবসায়ীরা খুচরা ব্যবসা বন্ধ না করলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category