• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
মেহেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

মেহেরপুরের দু’টি আসনে স্বচ্ছ ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার (৬জানুয়ারী) দুপুরে জেলার তিন উপজেলা থেকে ২০৭ টি কেন্দ্রের নিজ নিজ প্রিজাইডিং অফিসাররা এসব মালামাল বুঝে নেন। সাথে ছিলেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনছার সদস্যরা। তবে স্বচ্ছ ব্যালট বাক্স বিতরণ করা হবে আগামীকাল ভোরে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসান জানিয়েছেন, মেহেরপুর-১ আসনের কেন্দ্রগুলো কাছকাছি হওয়ায় ভোর সাড়ে ৪ টা থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার বিতরণ করা হবে। সকাল ৬ টার মধ্যে কেন্দ্রে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।

অন্যদিকে মেহেরপুর-২ আসনের বেশ কিছু কেন্দ্র দুরবর্তী হওয়ায় তিন ইউনিয়নের মাঝামাঝি একটি স্থানে কেন্দ্র নির্ধারন করা হয়েছে। সেখানে ব্যালট পেপারগুলো প্রশাসনের হেফাজতে রাখা হবে। ভোর থেকে এসব ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরো বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করার লক্ষে পুলিশ, র‌্যাব, আনছার, বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী কাজ করছে। কোন সমস্যা দেখা দিলেই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছে যাবে। আর অবস্থার খারাপ হলে রিটার্নিং কর্মকর্তার সহযোগীতায় সেনাবাহিনী মাঠে নামবে।

পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, সুষ্ঠু ভোটের পরিবেশের জন্য নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে ভোটাররা নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে তাদের ভোটটি প্রদান করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category