• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে কৃষি খামার শ্রমিকদের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
মেহেরপুরে কৃষি খামার শ্রমিকদের মানববন্ধন
মেহেরপুরে কৃষি খামার শ্রমিকদের মানববন্ধন

সরকারি কৃষি খামার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবি আদায়ে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার (২১ জুলাই) সকালে মেহেরপুর বীজ উৎপাদন খামার (বিএডিসি) বারাদীতে এ মানববন্ধন করেন খামারে কর্মরত শ্রমিকরা। কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর আলোকে শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে বারাদী খামার প্রাঙ্গণে মানববন্ধন আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি খামার শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি ফার্ম শ্রমিকেরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ছে না, করা হচ্ছে না নিয়মিত করণ, সরকারি কর্মকর্তারা ইচ্ছামাফিক শ্রমিক ছাটাই ও কাজ দিচ্ছেন, শ্রমিকেরা ছুটি ভোগ করতে পারে না, চিকিৎসা ভাতা পায় না এই সকল  দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা দাবি আদায়ে কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, কৃষি ফার্ম শ্রমিকদের ক্ষেত্রে সরকারি কোন নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে না। বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাব হোসেন বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবী আদায়ের লক্ষ্যে দশ দিনব্যাপী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহাবুদ্দিন, আব্দুর রশিদ, মিঠুন আলী, সাবিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আজগার আলী খোকন, সাধারণ সম্পাদক কাজী আলম, আলিমদ্দীন, আক্তার হোসেন,  মিনহাজ উদ্দীন, জিয়া, সামাদ, রফিকসহ আরও অনেকে। ২১শে জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দশ দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category