• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে কামানের পরিত্যাক্ত গোলা উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
মেহেরপুরে কামানের পরিত্যাক্ত গোলা উদ্ধার
মেহেরপুরে কামানের পরিত্যাক্ত গোলা উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে মাটি কাটতে গিয়ে কামানের গোলা পাওয়া গেছে। রবিবার (২৫ আগস্ট) সকালে কালাচাদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী তীরের মাটি খনন কালে এটি পাওয়া যায়। গোলাটি উদ্ধার করেছে পুলিশ। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১ টার দিকে কালাচাঁদপুর গ্রামের নদীর মাটি অপসারণের লক্ষ্যে খনন কাজের সময় গোলাটি পাওয়া যায়। খবর পেয়ে কামানের গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছে পুলিশের কর্তা ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, ১৯৭১ সালে এ এলাকায় বেশ কয়েকটি গোলাবারুদ বিস্ফোরিত হয়। আজ গোলা বারুদ সদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম বলেন, গোলাটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category