• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
মেহেরপুরে কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে জামায়াতের কর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে তাদের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। এ ঘটনায় তিন জামায়াত কর্মী আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।

লিখিত বক্তব্যে বলেন, বিএনপির নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা আগে থেকেই জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলা করার একটা পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় আজ মহিলা কর্মীদের প্রচারণায় বাঁধা সৃষ্টি করে। এ সময় জামায়াতকর্মীরা সেখানে গেলে তারা তাদের ওপরে হামলা করে। এ ঘটনার তারা তীব্র নিন্দা জানাই এবং এ বিষয়ে জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করা হয়েছে। পাশাপাশি মেহেরপুর সদর থানায় এ বিষয়ে একটি অভিযোগ করা হবে বলেও জানান তিনি। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম জেলা সেক্রেটারী ইকবাল হোসেনসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ দাবি করেন, ওখানে কিছু ভাড়াটে মানুষকে নিয়ে আসার কারণে এমন অপ্রিতিকর একটি ঘটনা ঘটেছে। তবে সেখানে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও ম্যাজিস্ট্রেট বিষয়টি সমাধান করেছেন। তবে মব ভায়োলেন্সের বিষয়টি রিটার্নিং কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষন করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category