• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে কচু ও ডাল জাতীয় ফসলের উৎপাদনে মাঠ দিবস

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
মেহেরপুরে কচু ও ডাল জাতীয় ফসলের উৎপাদনে মাঠ দিবস
মেহেরপুরে কচু ও ডাল জাতীয় ফসলের উৎপাদনে মাঠ দিবস

মেহেরপুর ও চুয়াডাঙ্গার কৃষকদের নিয়ে কচু ও ডাল জাতীয় ফসলের মাঠ দিবস করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। রবিবার (২৯ জুন) বিকেল পাঁচটার দিকে মেহেরপুর বারাদি ফার্ম সংলগ্ন মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি উপ-পরিচালক এনামুল হক। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. মতিউর রহমান। অনুষ্ঠানটি ‘মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প’ এর আওতায় অনুষ্ঠিত হয়। এসময় মাসকলাই ও বারি মুখি কচু-২ এর গবেষণা প্লট পরিদর্শন করে বিজ্ঞানীদের দলটি।

পরিদর্শন শেষে মাঠ দিবসে বক্তারা বলেন, এই অঞ্চলের কৃষির অপার সম্ভাবনা রয়েছে। এখানে যে ফল-ফসলই আবাদ করা হয়, তারই ফলন ভালো হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফলে উদ্ভাবিত নতুন নতুন জাতগুলো কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে। কৃষিতে প্রযুক্তি ব্যবহারের প্রতি আহ্বান জানান তারা।

এর আগে গতকাল শনিবার চুয়াডাঙ্গা শহরে দুই দিনব্যাপী একটি কর্মশালা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারির পরিকল্পনা মূল্যায়ন উইংয়ের পরিচালক ড. মো. আব্দুর রশীদ। কর্মশালায় এই অঞ্চলের ৬ জেলার ২৮টি উপজেলায় কর্মরত বিএডিসি,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ডসহ কৃষি গবেষণাখাতে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা ,কৃষিবিদ ও কৃষি উদ্যোক্তরা অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category