• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরে এক নারীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে পরিবার ও স্থানীয়দের প্রতিবাদ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুরে এক নারীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে পরিবার ও স্থানীয়দের প্রতিবাদ
মেহেরপুরে এক নারীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে পরিবার ও স্থানীয়দের প্রতিবাদ

মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় ঘরে মাদক রেখে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মল্লিক পাড়ায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেহেনা খাতুনের বাড়ি থেকে যে মাদক উদ্ধার দেখানো হয়েছে, তা সাজানো এবং আসামি করা ব্যক্তিরা নির্দোষ।

সংবাদ সম্মেলনে রেহেনার বোন জানান, রেহেনা খাতুন দীর্ঘ ১৭ বছর ধরে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এক কাঠা জমির ওপর তার বসতবাড়ি। বিবাহের প্রায় ১৫ বছর পর তার একটি সন্তান হয়। প্রসূতিকালীন খরচ মেটাতে তিনি নিজ জমির একাংশ বিক্রি করেছেন। তিনি দাবি করেন, রেহেনার বাড়ির দরজা দড়ি দিয়ে বাঁধা থাকে এবং যেহেতু সে কাপড় ব্যবসায়ী তাই পাড়ার মেয়েরা নিয়মিত যাতায়াত করে। ঘটনার দিন তার অবর্তমানে কে বা কারা তার ঘরে হেরোইন রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খবর দিয়েছে, তা তাদের জানা নেই। অভিযানের সময় রেহেনা বাড়িতে ছিলেন না বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় রেহেনা খাতুন ও তার ভাগ্নে চঞ্চল হোসেনকে আসামি করা হয়েছে। পরিবারের দাবি, চঞ্চল ঘটনার দিন কুষ্টিয়া অবস্থান করছিলো। রেহানাও তার বাড়িতে ছিলো না। কারা বা কে রেহানার ঘরে মাদক রেখে তাকে ফাঁসানেরা চেষ্টা করছে তা খতিয়ে দেখার দরকার। চার মাসের শিশু সন্তান নিয়ে রেহেনা গ্রেপ্তার আতঙ্কে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়রা বলেন, রেহেনা কখনো মাদকের সঙ্গে জড়িত ছিলেন না এবং তার নামে পূর্বে কোনো অভিযোগও নেই। তার বাড়ি থেকে দুই লাখ টাকার মাদক উদ্ধারের দাবি অবিশ্বাস্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য বুধবার সন্ধ্যায় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে রেহানার বসত ঘর থেকে দুই লাখ টাকার মূল্যের হেরোইন উদ্ধার করে। হেরোইন উদ্ধারের ঘটনায় কাপড় ব্যবসায়ী নারী রেহানা খাতুন ও চঞ্চল নামের এক ব্যক্তিকে আসামী করে সদর থানায় এজাহার দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category