• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
মেহেরপুরে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ
মেহেরপুরে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামের একই পরিবারের ৫ সদস্য ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ধর্মান্তর হওয়া ৫ ব্যক্তি হলেন মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের দুলাল দাসের ছেলে বুদু দাস, বুদু দাসের স্ত্রী আলমতি, কন্যা রজনী, বৃষ্টি এবং সৃষ্টি।

নোটারি পাবলিক এর মাধ্যমে একই পরিবারের এই ৫ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন।

শুক্রবার সকালে তারা স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে পবিত্র কালেমা তাইয়্যেবা পাঠ করে আনুষ্ঠানিকভাবে মুসলিম ধর্ম গ্রহন করেন।

এর আগে মোকাম নোটারি পাবলিকের কার্যালয় মেহেরপুর থেকে এ্যফিডেভিট এর মাধ্যমে গত ৩১ শে জুলাই তারা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়।

ধর্মান্তর হয়ে বুদুদাস নাম পরিবর্তন করে মোঃ আব্দুল্লাহ, তার স্ত্রী আলোমতি থেকে সুমাইয়া খাতুন, মেয়ে রজনী থেকে নাম পরিবর্তন করে আসমা খাতুন, সৃষ্টি নাম পরিবর্তন করে উম্মে কুলসুম এবং বৃষ্টি নাম পরিবর্তন করে আয়েশা খাতুন রাখা হয়েছে।

ধর্মান্তরিত হওয়া মোঃ আব্দুল্লাহ বলেন ছোট থেকেই আমার ইচ্ছা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করা কারণ আমি ইসলাম ধর্মের ভিতরে পবিত্রতা খুঁজে পেয়েছি, ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্মই আসল ধর্ম এটাই আমার কাছে মনে হয়েছে।

তিনি আরো বলেন আমি অনেক আগেই মুসলিম ধর্ম গ্রহণ করতাম কিন্তু আমার পরিবারের কথা চিন্তা করে আমার স্ত্রী সন্তানের কথা চিন্তা করে পূর্বে আমি ধর্মান্তর হতে পারিনি কিন্তু এখন আমি আমার স্ত্রী সহ সকলকে বোঝাতে সক্ষম হয়েছি এবং সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

চাঁদবিল মসজিদের ইমাম মোহাম্মদ সামসুল আলম বলেন একই পরিবারের পাঁচজন সদস্য এ্যফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, পরবর্তীতে আমরা সাথে থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার যে নিয়ম কালেমা তাইয়্যেবা পাঠ করিয়ে তওবা ইস্তেগফার করিয়ে নতুন করে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category