• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে উঠান থেকে গাঁজা গাছ উদ্ধার, বাড়ি মালিক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬
মেহেরপুরে উঠান থেকে গাঁজা গাছ উদ্ধার, বাড়ি মালিক গ্রেফতার
মেহেরপুরে উঠান থেকে গাঁজা গাছ উদ্ধার, বাড়ি মালিক গ্রেফতার

মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী ভিটাপাড়া এলাকায় বাড়িতে চাষ করা ৩টি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুল হালিম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালীগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বিলের ওপারে মাঠের মধ্যে অবস্থিত একতলা বাড়ির উঠানে লাগানো ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর উচ্চতা যথাক্রমে ৯ ফুট ৪ ইঞ্চি, ৬ ফুট ৩ ইঞ্চি এবং ৩ ফুট ৬ ইঞ্চি। গাছগুলোর ওজন যথাক্রমে ৩ কেজি ১০০ গ্রাম, ৪৫০ গ্রাম এবং ৪০ গ্রাম।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় গ্রেফতারকৃত আব্দুল হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category