• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ঈদ জামাতের জন্য প্রস্তত ঈদগাহগুলো

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
মেহেরপুরে ঈদ জামাতের জন্য প্রস্তত ঈদগাহগুলো
মেহেরপুরে ঈদ জামাতের জন্য প্রস্তত ঈদগাহগুলো

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তত করা হয়েছে মেহেরপুর জেলার ঈদগাহ ময়দান। শহর থেকে শুরু করে গ্রামের ঈদগাহগুলো সাজানো হয়েছে নানাভাবে।

জেলা শহরের শহরের ৮টি ইদগাহের মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর ঈদগাহে সকাল ৮টায়। একই স্থানে সকাল ৮: ৪৫ মিনিটে মহিলাদের জামাত অনুষ্ঠিত হবে। পুরাতন ইদগাহ ময়দানে ৮:১৫ মিনিটে, কোর্ট মসজিদ প্রাঙ্গণে ৮: ৩০মিনিটে, জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৭:৩০মিনিটে, সামসুজ্জোহা পার্ক ময়দানে আহলে হাদিস জামাত ৬:৪৫ মিনিটে এবং উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে।

এছাড়াও গাংনী উপজেলা শহরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। ইদুল ফিতরকে ঘিরে জঙ্গি, নাশকতা ও মাদক প্রতিরোধ এবং ইদুল ফিতরের নামাজের জামাত নিবিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে সকল ঈদগাহ ময়দান পুলিশি নজরদারিতে থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category