• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ইসলামী সংগীত শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
মেহেরপুরে ইসলামী সংগীত শিল্পী সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুরে ইসলামী সংগীত শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরে হামদ, নাথ ও ইসলামী সংগীত শিল্পীদের নিয়ে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ১০ টার মেহেরপুরে ইসলামী সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য সাংস্কৃতিক বিভাগ মেহেরপুর নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটি সভাপতি এম এ জব্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটি প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সালাম, জেলা জামাত ইসলামের সেক্রেটারি ইকবাল হোসাইন, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইক্লোন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা রাশেদ উসমান।

এ সময় বক্তারা বলেন অপসংস্কৃতিতে জড়িয়ে পড়া এ সমাজকে রক্ষা করতে হলে ইসলামী সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে। তারা আরো বলেন ইসলামিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বর্তমান সমাজকে পাশ্চাত্য সংস্কৃতির কালোথাবা থেকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে মেহেরপুর, গাংনী ও মুজিবনগর উপজেলার শিল্পীরা অংশগ্রহণ করেন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category