• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার কর্মবিরতি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
মেহেরপুরে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার কর্মবিরতি
মেহেরপুরে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার কর্মবিরতি

মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাংনী ও মেহেরপুর শাখায় গ্রাহক ফোরামের চাপে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, কর্মসূচির সময় কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম থেকে বিরত থাকেন। এ কারণে নির্ধারিত সময়ে গ্রাহকসেবায় সাময়িক বিঘ্ন ঘটে।

কর্মকর্তারা জানান, গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকে এসে এক ঘণ্টার জন্য কর্মবিরতি পালনের বিষয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা ওই সময় কর্মসূচিতে অংশ নেন।

অন্যদিকে, গ্রাহক ফোরামের সদস্যরা দাবি করেন, ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়ার যে কোনো উদ্যোগ বা পাঁয়তারার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেছেন। ব্যাংকের স্বতন্ত্রতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে তাদের এ অবস্থান বলে জানান তারা।

কর্মবিরতি শেষে সকাল ১১টার পর থেকে শাখাটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category