• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেহেরপুরে ইসকন মন্দির পরিদর্শনে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
মেহেরপুরে ইসকন মন্দির পরিদর্শনে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ
মেহেরপুরে ইসকন মন্দির পরিদর্শনে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ

মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ইসকন মন্দির পরিদর্শন করল জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ও বিএনপি নেতৃবৃন্দ। শনিবার (১০ আগস্ট) বেলা বারোটার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজারে অবস্থিত আগুনে পোড়া মন্দিরটির পাশে দাঁড়ান আইনজীবীরা।

এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন এবং পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস উপস্থিত ছিলেন। পরিদর্শনে এসে ইসকনের বাসিন্দাদের চাল, ডাল, তেল ও বাজার তুলে দেওয়া হয়। এছাড়াও তাদের পুনর্বাসনে অর্থ সহায়তা করে আইনজীবী পরিষদ। এ সময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা। ইসকনে ধর্মীয় গুরু সুমহন মুকুন্দ দাসকে আশ্বস্ত করেন আইনজীবী ও বিএনপি নেতারা।

এ সময় কোন দলীয় নয় দুর্বৃত্তের একটি দল এ ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস। ভবিষ্যতে আধুনিক ইসকন প্রচারকেন্দ্র নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে মেহেরপুরবাসি। এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সংখ্যালঘুদের পাশের দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান তিনি।

ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড আর দেখতে চান না বলে মতামত প্রকাশ করেন ইসকনের পরিচালক মহারাজ সুমহন মুকুন্দ দাস ব্রহ্মচারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category