• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর জেলা আ.লীগের সম্পাদক এম এ খালেক আটক পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে কুষ্টিয়া বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো- নিষিদ্ধের দাবি ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয় গাংনী উপজেলা আওয়ামী যুবলীগ থেকে পদত্যাগের হিড়িক ধর্ষণ মামলায় গাংনীর নিত্যানন্দপুরের রনি সরকার জেলহাজতে মুজিবনগরে ইট ভাঙ্গার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত মেহেরপুরে ইয়াবা, গাজা, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক পাটখড়ির দখলে মেহেরপুর-মুজিবনগর সড়ক: দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত বলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুরে ইয়াবা, গাজা, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মেহেরপুরে ইয়াবা গাজা নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক
মেহেরপুরে ইয়াবা গাজা নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্রসহ বাবা ফিরোজ হোসেন (৫৬) এবং ছেলে আমানুল্লাহ আমান(২৭) নামের দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) সকাল ১০ দিকে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান যায়। এ সময় ফিরোজের স্বয়নকক্ষে তল্লাশী শুরু করে দলটি। তল্লাশীর এক পর্যায়ে তার শয়ন কক্ষের বিভিন্ন স্থান থেকে ৩শ ৭৩ পীচ ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, অ্যালকোহল মেশানো ফেন্সিডিলের বোতল, ৬৪ গ্রাম ভাং, দু’টি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করে দলটি। পরে ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লহকে আটক করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিলো বলে অভিযোগ ছিলো। তারই ধারাবাহিকতায় এ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ। মাদক আজ পুরো সমাজকে গ্রাস করছে। আসক্ত হচ্ছে তরুণ সমাজ। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যেখানেই মাদক সেখানেই অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এ জেলায় যে কোন জায়গায় মাদক কেনা-বেচার কোন অভিযোগ থাকলে সাথে সাথেই জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category