• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে ইজিবাইক উল্টে নিহত-১,আহত-৬

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুরে ইজিবাইক উল্টে নিহত-১,আহত-৬
মেহেরপুরে ইজিবাইক উল্টে নিহত-১,আহত-৬

মেহেরপুরে একটি ইজিবাইক উল্টে মাসুদ রানা (৪৪) নামের একজন সহকারি দলিল লেখক নিহত হয়েছেন। এসময় চালকসহ ৬ জন যাত্রী আহত হয়েছেন। নিহত মাসুদ রানা জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের ফিরোজ আলী মহুরার ছেলে। আহতদের বাড়ি গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কোলার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাসুদ রানাসহ ৭জন যাত্রী একটি ইজিবাইকযোগে মেহেরপুর কোর্টে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে কোলার মোড় নামক স্থানে পৌঁছালে এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ইজিবাইকটি উল্টে মাসুদ রানা ও চালকসহ ৭জন যাত্রী আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি জানান, নিহত মাসুদ রানার লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category