• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ইউ-টার্ন নেওয়া ট্রাকের সাথে সংঘর্ষ এড়াতে কুষ্টিয়াগামী বাস উল্টে খাদে আহত-১৫

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
মেহেরপুরে ইউ-টার্ন নেওয়া ট্রাকের সাথে সংঘর্ষ এড়াতে কুষ্টিয়াগামী বাস উল্টে খাদে আহত-১৫
মেহেরপুরে ইউ-টার্ন নেওয়া ট্রাকের সাথে সংঘর্ষ এড়াতে কুষ্টিয়াগামী বাস উল্টে খাদে আহত-১৫

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ইউ-টার্ন নেওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে খবর লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার কুষ্টিয়া লোকাল কাউন্টার থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ‘বিসমিল্লাহ পরিবহন’ (কুষ্টিয়া-জ ০৪-০০৩২) নামের একটি বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাড়িটি ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ রাস্তার অনেকটা জায়গা দখল করে ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করে।

এ সময় ট্রাকটির সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে বাসচালক গাড়িটি রাস্তার একেবারে বামে চেপে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আকস্মিকভাবে একটি ইজিবাইক বাসের সামনে চলে আসে। ইজিবাইকটিকে বাঁচাতে সড়কের পাশের নরম মাটিতে বাসের চাকা নেমে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যে বাসটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতর থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং অন্তত ১৫ জন যাত্রী রক্তাক্ত হন।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুর্ঘটনাকবলিত বাসের জানালা-দরজা ভেঙে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

দীর্ঘ কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও খাদে পড়ে থাকা বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রচেষ্টায় বাসটি খাদ থেকে টেনে তোলার প্রক্রিয়া চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category