• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে আম সংগ্রহ শুরু ১৫ মে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ মে, ২০২৩
মেহেরপুরে আম সংগ্রহ শুরু ১৫ মে
মেহেরপুরে আম সংগ্রহ শুরু ১৫ মে

আগামী ১৫ মে থেকে মেহেরপুরে আম সংগ্রহ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত চলবে আম সংগ্রহ। সভায় বিষাক্ত কেমিক্যাল মেশানো, অপরিপক্ক আম বাজারজাতকরণসহ যেকোনো প্রকার অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এর কথা জানানো হয়। সোমবার (৮মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনিটরিং সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। জেলার আম বাগান মালিক ব্যবসায়ী ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন প্রকারের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ১৫ মে থেকে আটি ও বোম্বাই আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে আম ভাঙ্গার তারিখ আরও এগিয়ে নেওয়ার দাবি রাখেন ব্যবসায়ীরা। বিষয়টি বিবেচনায় রেখে কৃষি কর্মকর্তা, বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির পরামর্শ মোতাবেক পরবর্তীতে আম সংগ্রহের তারিখ পরিবর্তিত হতে পারে বলে জানান জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category