• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ তিন জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ তিন জন গ্রেফতার
মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ তিন জন গ্রেফতার

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাতে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় ধারালো অস্ত্র, গাছ কাটা করাত ও ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এরা হচ্ছে- রাজবাড়ী জেলা পাংশা উপজেলার সেনপাড়ার আলতাব মন্ডল, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার রমজান আলী ও আসাদুল ইসলাম শরীফ। এদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জানান, এক সপ্তাহ আগে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাতে এক দল ডাকাত সড়কে গাছ ফেলে গণ ডাকাতি করে। ডাকাতদল বিভিন্ন পরিবহন, ট্রাক মাইক্রোবাসে ডাকাতি করে। এ ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডাকাতদের গ্রেফতারে মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাত সর্দার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেন পাড়া থেকে আলতাব মন্ডলকে করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ডাকাত রমজান হোসেন ও আসাদুল ইসলাম শরীফকে আটক করা হয়।

আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী বামন্দী-হাটবোয়ালিয়া সড়কের কামারখালী বড় ব্রিজের নিচ থেকে গাছ কাটা করাত ও ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা করে পুলিশ। ডাকাত সরদার আলতাফ মন্ডলের নামে বিভিন্ন থানায় ৮ ডাকাতি ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়া রমজানের নামে ডাকাতি মামলা ও আসাদুল ইসলাম শরীফ একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সদর সার্কেল আব্দুল করিমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category