• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা
মেহেরপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করে শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মেহেরপুরে শেষ হলো তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা। গত বুধবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিলো আঞ্চলিক ইজতেমা।
আখেরি মোনাজাতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত হতে মাঠে লোকসমাগম শুরু হয় সকাল থেকেই। মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কয়েক হাজার মুসল্লী সমবেত হয়েছিলেন এবারের ইজতেমা মাঠে। ইজতেমায় বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের রাজশাহী জেলা আমির ডা. আমিনুল ইসলাম। জুম্মার নামাজের আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মিয়াজান আলী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ইজতেমা মাঠে এসে সমাবেত হন। জুম্মার নামাজের সময় ইজতেমার মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মুসল্লী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category