• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
মেহেরপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
মেহেরপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

সরকারের উন্নয়ন কে তুলে ধরতে সারাদেশে ন্যায় মেহেরপুরেও অনুষ্ঠিত হয়েছে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শোভাযাত্রাটি বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শুরু হয়। নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা সহ জেলা নেতৃবৃন্দ।

এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এম এ খালেক। ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category