• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে অসহায় এক পরিবারকে সেলাই মেশিন দিলেন মেয়র

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুরে অসহায় এক পরিবারকে সেলাই মেশিন দিলেন মেয়র
মেহেরপুরে অসহায় এক পরিবারকে সেলাই মেশিন দিলেন মেয়র

মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নিজ উদ্যোগে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পৌরসভার ৪নং ওয়ার্ড বেড় পাড়ার এক অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) পৌরসভার মেয়রের নিজ কার্যলয়ে ওই নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।

এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সকল পর্যায়ে নারীরা সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

বর্তমান সরকারের নানা উদ্যোগে নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ আরো প্রসারিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেহেরপুর পৌরসভা থেকে বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, অর্থিক সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সেলাই মেশিন একটি পরিবারের চালিকা শক্তি হতে পারে। যা ব্যবহার করে নিজের আত্মকর্মসংস্থান ও উন্নয়ন ঘটাতে হবে। এসময় পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category