• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে অবৈধ প্রসাধনী বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
মেহেরপুরে অবৈধ প্রসাধনী বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মেহেরপুরে অবৈধ প্রসাধনী বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে এসকল ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। আজ বুধবার সকাল ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্র জানায়, মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ, উৎপাদন তারিখ বিহীন প্রসাধনী বিক্রি ও সংরক্ষনের অভিযোগে রাজা স্টোরকে ১৫ হাজার টাকা, ইলিয়াস স্টোরকে ৭ হাজার টাকা, নিউ কেয়া স্টোরকে ১৫ হাজার টাকা ও মেসার্স কেয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক ও জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category