• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে অপরিপক্ক কলায় বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে অপরিপক্ক কলায় বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি
মেহেরপুরে অপরিপক্ক কলায় বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর পশ্চিম পাড়া মাঠে অপরিপক্ক কলায় বিষ প্রয়োগ করে কলা নষ্ট করার ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় কলাতে বিষ প্রয়োগ করে দূবৃর্ত্তরা।

জানা গেছে, রাধাকান্তপুর গ্রামের ফজলুল হক বিশ্বাস তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২ বিঘা জমিতে কলার চারা রোপন করেন। আবাদকৃত কলার প্রত্যেকটি গাছে কান্দি এসেছে। কিছু কলা পরিপক্ক হলেও অনেকগুলো কলা রয়েছে রয়েছে অপরিপক্ক। এরই মাঝে কে বা কার কলার জমিতে প্রবেশ করে প্রায় সমস্ত কলার কাঁদিতে বিষ প্রয়োগ করেছে। বিষ প্রয়োগ করার ফলে কলা গুলো পেকে হলুদ আকার ধারণ করেছে।

জমির মালিক ফজলুল হক বিশ্বাস জানান, আমার লাগানো প্রায় ৬ শতাধিক কলাগাছের মধ্যে ৪শ গাছে কলার কান্দি আগাম বিক্রি করার জন্য কথাবার্তা সম্পন্ন করেছিলাম। সে অনুযায়ী বায়নাও নেয়া হয়েছিল, কিছু কান্দি কেটে নিয়ে যাওয়ার পর বাকি কলা আজকে কাটার কথা ছিল।

কিন্তু তার আগেই কলার কান্দিতে শত্রুতা করে বিষ প্রয়োগ করার ফলে লক্ষাধিক টাকার ক্ষতি সম্মুখীন হচ্ছি। এঘটনায় আশেপাশের কৃষকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। পূর্ব শত্রুতা জের ধরেই এ ঘটনা ঘটাতে পারে বলে ফজলুল হক বিশ্বাসের ধারণা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category