• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরের সুইপার কলোনী নির্মান কাজ বন্ধের দাবিতে র‍্যালি

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
মেহেরপুরের সুইপার কলোনী নির্মান কাজ বন্ধের দাবিতে র‍্যালি
মেহেরপুরের সুইপার কলোনী নির্মান কাজ বন্ধের দাবিতে র‍্যালি

ঈদগাহ ও গোরস্থানের পবিত্রতা রক্ষার জন্য সুইপার কলোনির আবাসিক স্থান পরিবর্তনের দাবিতে শোভাযাত্রা করেছে মেহেরপুর পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আজ বৃহস্পতিবার দুপুর বারটার দিকে মেহেরপুর কলেজ মোড় গোল চত্ত্বর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে মেহেরপুর জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিবাদকারীরা জানান, মেহেরপুর কেন্দ্রীয় ঈদদাহ ও গোরস্থানের পাশে গোহাটে মেহেরপুর পৌরসভা নির্মান করছে একটি সুইপার কলোনী। এতে ঈদগাহ ও গোরস্থানের পবিত্রতা রক্ষার প্রশ্ন উঠেছে। তাছাড়া স্থানীয়রাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনতিবিলম্বে সুইপার কলোনী নির্মান কাজ বন্ধ এবং কলোনীর স্থান অন্যত্র নির্ধারণ করার দাবি করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনজুরুল কবির রিপন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিন হাশেম কামরুল, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান আনন্দসহ ৮ নম্বর ৯ নং নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category