• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের সাবেক মেম্বার গাঁজাসহ কুষ্টিয়ায় আটক

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩
মেহেরপুরের সাবেক মেম্বার গাঁজাসহ কুষ্টিয়ায় আটক
মেহেরপুরের সাবেক মেম্বার গাঁজাসহ কুষ্টিয়ায় আটক

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ সোহেল রানা (৪২) একজন মাদককারবারী আটক। সোমবার (১৯ জুন) সন্ধ্যায় কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশে ও ডিবি ওসির দিক নির্দেশনায় এস আই সুলতান মাহমুদ সংগীয় ফোর্স সহ কুষ্টিয়ার কুমারখালী থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও শওকত আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, আটককৃত মাদককারবারী মেহেরপুর থেকে মাদকের একটি চালান নিয়ে রাজবাড়ি দিকে যাচ্ছিলো এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাটিকামারা এলাকা থেকে উক্ত আসামিকে একটি মটর সাইকেলসহ গ্রেফতার করে। তার মটর সাইকেল থামাতে চাইলে আসামী পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে তার পিঠব্যাগ তল্লাশী করা হলে ৫ (পাঁচ) কেজি গাঁজা পাওয়া যায়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন নীল রংয়ের ১৫০ সিসি YAMAHA FZS V3 মোটর সাইকেল জব্দ করা হয়।

এই বিষয়ে কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং এমন অভিযান চলমান থাকবে বলে জানান ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category