• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরের মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
মেহেরপুরের মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গ্রেফতার
মেহেরপুরের মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম (৪৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২। রোববার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মফিজুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায় গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়। মামলা নং-২০, তারিখ ২৮/০৮/২৪ ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)১০/১১/১২/১৩ এবং মেহেরপুর সদর থানার মামলা নং-০৬, তারিখ ১৯/০৮/২৪ ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(খ)/১০/১১/১২/১৩।

মেহেরপুরের গাংনীস্থ র‍্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ (পিপিএম) জানান, শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় এজাহার নামীয় পলাতক আসামি ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলামকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মফিজুল ইসলামকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category