• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ দুই জন আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ দুই জন আটক
মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ দুই জন আটক

মেহেরপুরের বাজিতপুর সীমান্ত থেকে দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের দশটি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। আজ রবিবার বিকেল চারটার সময় বাজিতপুর বিওপি আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৭/৫ এর ৫০ গজ অভ্যন্তর থেকে দুই জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।

আটককৃতরা হলেন, সদর উপজেলা বুড়িপোতা গ্রামের মৃত আউল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের নিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)।

বিজিবি সূত্রে জানা যায়, বাজিতপুর ক্যাম্প কমান্ডার শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি টহলদল ভারতীয় সীমান্তের কাছে পৌছুলে মিজান ও আব্বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাদের তল্লাশি করলে মিজানের পরিহিত লুঙ্গির ভাজ থেকে দশটি স্বর্ণের বারের সন্ধান মেলে। পরবর্তীতে তাদেরকে আটক করে বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা বলে ধারণা করছে বিজিবি।

আটককৃতদের স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করার কার্যকর্ম প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category