• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরের দুটি উপজেলায় ভোট গ্রহণ শুরু

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ মে, ২০২৪
মেহেরপুরের দুটি উপজেলায় ভোট গ্রহণ শুরু
মেহেরপুরের দুটি উপজেলায় ভোট গ্রহণ শুরু

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জেলার এ দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনের রির্টার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নিবাচন অফিসার ওয়ালিউল্লাহ জানান, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করা এবং ভোট কারচুপি ঠেকাতে আজ সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে।।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ প্রার্থী। এর মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দীতা থেকে সরে গেছেন বিএনপি নেত্রী রুমানা আহম্মেদ।

৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৮০৪ জন। ৯৪টি ভোট কেন্দ্রের ৬০৫টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মুজিবনগর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৮৫ হাজার ২৫৯ জন। ৩৫টি ভোট কেন্দ্রে ২৩৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category