• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৯ মে, ২০২৪
মুজিবনগরে সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ
মুজিবনগরে সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে এক কৃষকের সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এতে ১৪-১৫ লাখর টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষক গোলাম মোস্তফা।

মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা গ্রামের নীল জাবার মাঠে চার বিঘা জমিতে কলা, আড়াই বিঘা জমিতে কপি ও দুই বিঘা জমিতে পেঁপে আবাদ করেন। আর কিছু দিনের মধ্যে এসব ক্ষেত থেকে ফসল সংগ্রহের অপেক্ষায় ছিলেন কৃষক। এর মাঝে গত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ক্ষেতের প্রায় সব কলা ও পেঁপে গাছ ও আড়াই বিঘা জমির বাঁধা কপি কেটে তছরুপ করে। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষক গোলাম মোস্তফা। রাজনৈতিক শত্রুতাবশতা প্রতিপক্ষের লোকজন ফসল তছরুপ করেছে বলে দাবি করেন গোলাম মোস্তফা।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ফসল তছরুপকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category