• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরের আপন জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

বির্বতন প্রতিবেদক
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
মেহেরপুরের আপন জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
মেহেরপুরের আপন জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

মেহেরপুরের কাসারীপাড়ার আপন জুয়েলার্সে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা জুয়েলার্সের দেয়াল কেটে ভিতরে প্রবেশ করে নগদ আড়াই লাখ টাকা ও ৪০ ভরি সোনার গহনা চুরি করে পালিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে।
আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী মহাদেব কুমার পাত্র জানান, প্রতিদিনের মতো বৃহষ্পতিবার রাতে গহনা বিক্রির আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার দুটি সিন্দুকে তালাবদ্ধ রেখে দোকান বন্ধ করে বাড়িতে যান। আজ শনিবার(১৭সেপ্টেম্বর) সকালে দোকান খুলে দেখা যায় জুয়েলার্সের দেয়াল ভাঙ্গা। ধারণা করা হচ্ছে- চোরেরা দোকানে রাখা সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে ও দুটি সিন্দুক ভেঙ্গে সমস্ত টাকা ও গহনা চুরি করে পালিয়েছে। বিষয়টি সাথে সাথে পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) অপু সরওয়ারসহ পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দীন জানান, ইতোমধ্যে পুলিশের উর্ধ¦তন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category