• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেলা বন্ধের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
মেলা বন্ধের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ
মেলা বন্ধের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ

মেলা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ক্রীড়া প্রেমীরা। আজ সোমবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন ক্রীকেটার আসাদুর রহমান অনু। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান লিটন, ক্রীকেটার মাহামুদুল হাসান সহ ক্রীড়া সংগঠকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্রীড়াঙ্গন যদি টিকেয়ে রাখতে হয় তাহলে মাঠের কোন বিকল্প নেয়। অথচ জেলা স্টেডিয়াম মাঠে মেলার আয়োজন করা হয়েছে। এটা দুঃখজনক। কারণ মেলা শেষ ঐ মাঠকে প্রস্তুত করতে দুই বছর সময় লেগে যাবে। ক্ষতিগ্রস্থ হবে মাঠ। এছাড়া প্রথম বিভাগ ফুটবল ও ক্রীকেট নেয় ৯ বছর ধরে। আশা ছিলো মাঠে ফিরবে ক্রীকেট ও ফুটবল। কিন্তু সেই মাঠে ক্রীড়া নয় আয়োজন করা হয়েছে মেলার। স্টেডিয়াম মাঠকে খেলার জন্য রেখে অন্য কোন মাঠে মেলার আয়োজনের দাবি তাদের। মাঠে খেলা ফিরিয়ে আনতে না পারলে আগামী প্রজন্ম মাদক ও অনলাইন জুয়ার দিকে ধাবিত হবে। যা কারো কাম্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category