সভাপতি ফাহিম ও নিরবকে সম্পাদক করে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন অব মেহেরপুরের কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৭ এক বছরের জন্য দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।
সোমবার (১ জুন) সন্ধ্যায় মেহেরপুর শহরের অভিজাত রেস্টুরেন্টে জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের এক সভায় এ কমিটি ঘোষনা করা হয়। এসময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ ফাহিম ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী জাবেদ বিন আলম নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মেহেরপুর জেলা সভাপতি ডাঃ আব্দুস সালাম। এছাড়াও ডাঃ মাহফুজ্জামান রতন, ডাঃ খায়রুজ্জামান পিনু, ডাঃ শাদমান সাকিব নাহিদ, ডাঃ আব্দুল আল মারুফ, ডাঃ মাহবুবুর রহমান ও ডাঃ জান্নাতুন নাঈম সজীব উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখা সভাপতি ডাঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ডাঃ ওবায়দুল ইসলাম, সংগঠনের সদ্য সাবেক সভাপতি ডাঃ শাহরিয়ার মাহনুদ রিজভী ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান নয়ন স্বাক্ষরিত সংগঠনের ২১ সদস্যের এ কমিটি ঘোষনা করা হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ ফাহিমকে সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী জাবেদ বিন আলম নিরবকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়। কমিটিতে মোঃ রেদওয়ান সেখ রিফাত, তন্নী খাতুন ও সিনিয়া ইসলাম নেহাকে সহ-সভাপতি, রেজানুর রহমান রেজা ও সুমাইয়া আক্তার উর্মীকে যুগ্ম সম্পাদক এবং আসাদুজ্জামান হাসিবকে কোষাধ্যক্ষ হিসেবে কমিটি ঘোষনা করা হয়।