• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মুজিবনগর সীমান্ত থেকে এক ব্যক্তি আটক

Reporter Name
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
মুজিবনগর সীমান্ত থেকে এক ব্যক্তি আটক
মুজিবনগর সীমান্ত থেকে এক ব্যক্তি আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের গরিসুতা মাঠের সীমান্ত থেকে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শনিবার (১৯ আগষ্ট) সকালে ভারতের দিকে প্রবেশের সময় আনন্দবাস বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে মামলাসহ থানায় সোপর্দ করে।

আটক রফিকুল ইসলাম আনন্দবাস গ্রামের ফেরদৌস আলী ওরফে মেন্তার ছেলে।

যদিও ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি তাকে আটক করে তবে সীমান্তে তার অবস্থান নিয়ে এলাকার মানুষের প্রতিক্রিয়া ভিন্ন। বিষয়টি আরও তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য খুঁজে বের করার দাবি স্থানীয়দের।

বিজিবি সুত্রে জানা গেছে, আনন্দবাস মাঠের গরিসুতা মাঠের আন্তর্জাতিক সীমানা পিলার ১০১/৬ এস থেকে ৫০ গজ দূরে বাংলাদেশের অভ্যান্তর থেকে ভারতের দিকে প্রবেশের সময় বিজিবি টহল সদস্যরা রফিকুল ইসলামকে চ্যালেঞ্জ করে। এসময় রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বিজিবি সদস্যরা তাকে আটক করে বিজিবি ফাঁড়িতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে অবৈধ পথে ভারত গমনের কথা স্বীকার করে বিজিবি সদস্যদের কাছে।

বিজিবি সুত্রে জানা গেছে, বিনা পাসপোর্ট-ভিসায় বাংলাদেশ-ভারত গমনাগমনের অপরাধে পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১ (১১) গ ধরায় তার নামে মামলাসহ মুজিবনগর থানায় সোপর্দ করা হয়। ওই মামলার আসামি হিসেবে মুজিবনগর থানা পুলিশ তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করে।
মামলাটি দায়ের করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত ফাঁড়ির নায়েক সাইফুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category