• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সহায়তায় পূরণ হলো পচি খাতুনের শেষ ইচ্ছা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ'র সহায়তায় পূরণ হলো পচি খাতুনের শেষ ইচ্ছা
মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ'র সহায়তায় পূরণ হলো পচি খাতুনের শেষ ইচ্ছা

ভারতের কৃষ্ণনগরের বাসিন্দা পচি খাতুনের (৬৫) দীর্ঘদিনের ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন বাংলাদেশে থাকা স্বজনরা শেষবারের মতো অন্তত একবার তার মুখটি দেখতে পারেন। সেই মানবিক আবেদন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

শনিবার সকালে বিএসএফের তত্ত্বাবধানে পচি খাতুনের মরদেহ সীমান্তের ১২৫ নম্বর মেইন পিলারের কাছে আনা হয়। সেখানে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দেখানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে মুজিবনগরে উপস্থিত আত্মীয়স্বজন ও স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে সক্ষম হন।

প্রায় ২০ মিনিট সীমান্তে রাখা হয় মরদেহটি। আবেগঘন পরিবেশে স্বজনরা বিদায় জানান পচি খাতুনকে। এরপর মরদেহটি আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার আবুল বাশার এবং ভারতের পক্ষে ছিলেন বিএসএফের চাপড়া কোম্পানি কমান্ডার মিঠুন কুমার।

এই ঘটনা দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মানবিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category