• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোতা গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোতা গ্রেফতার
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোতা গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়েছে। গেল রাতে কেগারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ।

মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান। এ অভিযানে রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করে মুজিনগর থানায় নেওয়া হয়। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রফিকুল ইসলাম তোতাকে একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, রফিকুল ইসলাম তোতা গেল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেছিলেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অত্যান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত রফিকুল ইসলাম তোতা নির্বাচনে পরাজয় বরণ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category